Wednesday, February 4, 2026
Google search engine
Homeতথ্যপ্রযুক্তিআইটি পার্কে তরুণ উদ্যোক্তাদের অফিস ও ফ্রি ইন্টারনেট: তারেক রহমান

আইটি পার্কে তরুণ উদ্যোক্তাদের অফিস ও ফ্রি ইন্টারনেট: তারেক রহমান

তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও আইটি খাতের বিকাশে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেছেন তারেক রহমান।

রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে শনিবার গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রসঙ্গে বলেন তিনি।

তিনি বলেন, দেশের আইটি পার্কগুলোকে কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য ছোট ছোট অফিস স্পেস ও ফ্রি ওয়াইফাই সুবিধা দেওয়া হবে।

তারেক রহমান বলেন, অনেকে মেসে বা বাসায় বসে কাজ করেন। তাদের যদি একটা ব্যবসায়িক ঠিকানা বা স্পেস দেওয়া যায়, তবে তারা আরও বড় পরিসরে কাজ করতে পারবেন। এ ছাড়া ফ্রিল্যান্সারদের আয়ের টাকা দেশে আনার ক্ষেত্রে পেপ্যালসহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলোর সমস্যা সমাধানে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। এতে কনটেন্ট ক্রিয়েটরদের আয় বাড়বে।

তিনি বলেন, আমাদের ২০ কোটির মতো মানুষ এই দেশে এবং এই ২০ কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য। এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে, কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেটি দেশের ভেতরে হোক, সেটি দেশের বাইরে হোক।

যুক্তরাজ্যে প্রায় দেড় দশক নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর, তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান।

এর ঠিক দশ দিন পর শুক্রবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। পরদিন তিনি প্রথম কর্মসূচি হিসেবে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভায় অংশ নেন।

সম্পূরক খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

মন্তব্য