Saturday, May 23, 2026
Google search engine
Homeজাতীয়চাকরি পাবেন কোথায় কোথায়? জেনে নিন সঠিক নিয়মে খোঁজার উপায়

চাকরি পাবেন কোথায় কোথায়? জেনে নিন সঠিক নিয়মে খোঁজার উপায়

পড়াশোনা শেষ করে কিংবা ক্যারিয়ার পরিবর্তনের উদ্দেশ্যে যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের বড় একটি অংশেরই প্রশ্ন থাকে— ‘চাকরি পাবো কোথায়?’ বর্তমান ডিজিটাল যুগে প্রথাগত উপায়ের বাইরে গিয়ে ঘরে বসেই শত শত চাকরির সন্ধান পাওয়া সম্ভব। তবে সঠিক প্ল্যাটফর্ম ও সঠিক কৌশল না জানার কারণে অনেকেই কাঙ্ক্ষিত সুযোগটি হাতছাড়া করেন।

বাংলাদেশে কোন কোন মাধ্যমে, কীভাবে এবং কোন লিংক ব্যবহার করে চাকরির খোঁজ পাবেন— তার একটি দিকনির্দেশনা তুলে ধরা হলো:

শীর্ষস্থানীয় জব পোর্টালসমূহ (অনলাইন সাইট)

বাংলাদেশে ইন্টারনেটে চাকরি খোঁজার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো বিভিন্ন জব পোর্টাল। এসব সাইটে অ্যাকাউন্ট খুলে ফ্রিতে নিজের জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করে রাখা যায় এবং ক্যাটাগরি অনুযায়ী আবেদন করা যায়।

সরকারি চাকরির জন্য নির্দিষ্ট পোর্টাল

আপনি যদি সরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি খুঁজতে চান, তবে টেলিটকের অফিশিয়াল অল-জব পোর্টালটি ব্যবহার করতে পারেন।

লিংক: অলজবস.টেলিটক.কম.বিডি (alljobs.teletalk.com.bd)

এখানে প্রায় সব ধরনের সরকারি নিয়োগের আবেদন ফরম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়া যায়।

সরকারি পোর্টালটির বাইরে রয়েছে একাধিক বেসরকারি চাকরির ওয়েবসাইট। তিার মধ্যে উল্লেখযোগ্য হলো—  বিডিজবস এবং জাগোজবস

বিডিজবস: এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য বেসরকারি জব পোর্টাল। প্রতিদিন এখানে শত শত সরকারি-বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
লিংক: বিডিজবস.কম

জাগো জবস: এই প্রতিষ্ঠানটিতেও সরকারি-বেসরকারি  বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়।
লিংক: জাগোজবস.কম

কীভাবে সিভি দেবেন
প্রথমে এই সাইটগুলোতে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। আপনার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং দক্ষতাগুলো দিয়ে একটি ‘অনলাইন প্রোফাইল’ বা ডিজিটাল সিভি তৈরি করুন। এরপর আপনার পছন্দের পদের পাশে থাকা ‘Apply Online’ বাটনে ক্লিক করেই আবেদন করতে পারবেন।

২. প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট: লিঙ্কডইন
বর্তমান সময়ে কর্পোরেট বা ভালো মানের চাকরি পাওয়ার অন্যতম সেরা হাতিয়ার হলো লিঙ্কডইন। এটি ফেসবুকের মতোই একটি সোশ্যাল মিডিয়া, তবে সম্পূর্ণ পেশাদারদের জন্য।

লিংক: লিঙ্কডইন.কম

কীভাবে খুঁজবেন: লিঙ্কডইনের ‘জবস’ সেকশনে গিয়ে বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে আপনার স্কিল (যেমন: ডিজিটাল মার্কেটিং, অ্যাকাউন্টস) লিখে সার্চ করলে অসংখ্য বিজ্ঞপ্তির তালিকা চলে আসবে। এখানে অনেক সময় কোম্পানির এইচআর বা রিক্রুটারদের সরাসরি সিভি মেইল করার সুযোগ থাকে।

জাতীয় সংবাদপত্র ও তাদের অনলাইন সংস্করণ

অনলাইনের পাশাপাশি বাংলাদেশের মূলধারার সংবাদপত্রগুলো এখনও চাকরি খোঁজার বড় উৎস। এসব গণমাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

হেড হান্টিং (Headhunting) কী এবং কীভাবে হয়?

অনেক বড় বড় কোম্পানি বা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান তাদের উচ্চপদস্থ বা দক্ষ কর্মীর জন্য কোনও পাবলিক বিজ্ঞপ্তি দেয় না। তারা গোপনে যোগ্য প্রার্থী খুঁজে বের করে সরাসরি চাকরির প্রস্তাব দেয়। একে কর্পোরেট ভাষায় ‘হেড হান্টিং’ বলা হয়।

বাংলাদেশে হেড হান্টিং যেভাবে কাজ করে

লিঙ্কডইন প্রোফাইল: হেড হান্টাররা (রিক্রুটার) মূলত লিঙ্কডইনে যোগ্য প্রার্থী খোঁজেন। আপনার প্রোফাইলে যদি সঠিক কী-ওয়ার্ড এবং আপনার কাজের পোর্টফোলিও সুন্দরভাবে গোছানো থাকে, তবে রিক্রুটাররাই আপনাকে ইনবক্সে মেসেজ দিয়ে চাকরির অফার করবেন।

যোগাযোগ ও রেফারেল: বিভিন্ন প্রফেশনাল সেমিনার, ওয়ার্কশপ বা অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নিয়মিত যুক্ত থাকলে অন্যান্য কোম্পানির বড় কর্মকর্তারা আপনাকে লক্ষ্য করতে পারেন।

সম্পূরক খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

মন্তব্য